জামালপুর জেলা পুলিশ কর্তৃক পুলিশ সুপার ব সৈয়দ রফিকুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা : জামালপুর জেলার সব মহলে সমাদৃত সততা, নৈতিকতা ও মানবিক কর্মতৎপরতায় গুণান্বিত জনবান্ধব পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত বৃহস্পতিবার ২৭ নভেম্বর পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে জামালপুর জেলা পুলিশের উদ্যোগে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বদলিজনিত বিদায়ে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা।
বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা বিদায়ী পুলিশ সুপার ও পুনাক সভানেত্রী’র বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন। সকলের বক্তব্যে কর্মকালীন সময়ের বিদায়ী পুলিশ সুপার একজন দক্ষ সৎ, কর্মোদ্যমী, প্রতিশ্রুতিশীল আগুয়ান, চৌকস, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে আলোচিত হন। সহকর্মীরা বিদায়ী পুলিশ সুপারের পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। পরবর্তীতে বিদায়ী সম্মানিত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা কে জামালপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক, উপহার সামগ্রী প্রদান করা হয়।
এসময় জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সোহেল মাহমুদ পিপিএম; মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জামালপুর; ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জামালপুর; মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল), জামালপুর; মোঃ ইমরুল হাসান, সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল),জামালপুর; মোস্তাফিজুর রহমান ভূঁঞা, সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল), জামালপুরসহ সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, ওসি ডিবি-১ ; ওসি ডিবি-২; ডিআইও-১; ডিআইও-২; ইন্সপেক্টর (তদন্ত)’গণ সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্রের ইনচার্জবৃন্দ, ট্রাফিক এবং কোর্ট ইন্সপেক্টর’গণ এবং বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সের সকর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
একজন সৎ দক্ষ, প্রতিশ্রুতিশীল আগুয়ান, কর্মোদ্যমী চৌকস কর্মকর্তা হওয়ার সুবাদে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক অপরাধ দমনে সফল হন।
সফলতার স্বীকৃতি স্বরূপ ময়মনসিংহ রেঞ্জ পুলিশের মধ্যে মেলে তাঁর শ্রেষ্ঠত্ব। আইন-শৃঙ্খলার বাইরেও তিনি আদর্শিক চেতনায় ছুটে চলেছেন তৃণমূল পর্যায়ে। তিনি কেবল ক্রীড়াঙ্গন নয়, দায়িত্বশীল বিভিন্ন মহলেই সমাদৃত।
উল্লেখ্য, সদ্য বিদায়ী সম্মানিত পুলিশ সুপার মহোদয় সরকারি চাকরির স্বাভাবিক নিয়মের পরিক্রমায় বদলিসূত্রে পুলিশ সুপার হিসাবে যশোর জেলায় যোগদান করতে যাচ্ছেন।