বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে মেধা ভিত্তিক প্রতিযোগিতার অংশ হিসেবে বাংলাদেশ কিন্ডার গার্টেন ডেভেলপার অ্যাসোসিয়েশনের (বিকেডিএ) বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ২৯ নভেম্বর বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজে ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বকশীগঞ্জ উপজেলার ১৪ টি কিন্ডার গার্টেন স্কুলের ৩৬৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাঈদ, বিকেডিএ এর বিভাগীয় প্রধান কামাল পাশা, উপজেলা শাখার সভাপতি আফসার আলী, সানরাইজ এডুকেয়ার একাডেমির পরিচালক বিএম পাপুল সহ পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন। এসময় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের পরিচালকরা উপস্থিত ছিলেন। প্রতি বছরই বিকেডিএর বৃত্তি পরীক্ষা চালু রাখার দাবি জানান অভিভাবকরা।
বকশীগঞ্জে বিকেডিএর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
