খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে ধানের শীষের প্রার্থী রশিদ্জ্জুামান মিল্লাতের পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করে বেড়াচ্ছেন উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্যগণ। জামালপুর-১ দেওয়াগঞ্জ-বকশীগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন লাভ করেছেন। আসছে নির্বাচনে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটি ও পৌর বিএনপির উপদেষ্টা কমিটির সদস্যগণ দিনরাত কাজ করে যাচ্ছেন। তারা ভোটারদের কাছে দোয়া ও ভোট চেয়ে বেড়াচ্ছেন। সেইসাথে প্রার্থীর ছবিসহ লিফলেট বিতরণ করছেন। ২৮ নভেম্বর শুক্রবার বিকেলে জিলবাংলা চিনিকল ট্রেনিং সেন্টারে পৌর উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্জ্ব মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং একইদিন সন্ধ্যারাতে উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের বালুগ্রামে উপজেলা বিএনপির সিনিয়র উপদেষ্টা শওকত হায়দার খসরুর সভাপতিত্বে পৃথক প্রাক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর উপদেষ্টা কমিটির সিনিয়র সদস্য মো. মুজাহিদুর রহমান আঞ্জু, পৌর উপদেষ্টা অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার এস এ নেওয়াজী প্রবাল, উপজেলা কমিটির উপদেষ্টা সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম-সহ পৌর ও উপজেলা উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
দেওয়ানগঞ্জে ধানের শীষের প্রার্থী রশিদ্জ্জুামান মিল্লাতের পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে উপদেষ্টা কমিটি
