জামালপুরে আইন-শৃঙ্খলা মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা
গতকাল রোববার ১০ মে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী বৈঠকে সভাপতিত্বে উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান বাবুল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) মৌসুমী খানম, জামালপুর সদর উপজেলার নির্বাহী অফিসার নাজনীন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইয়াহিয়া আল মামুন, দৈনিক আজকের জামালপুর পত্রিকার সম্পাদক এম.এ জলিল প্রমুখ। সভাটির সার্বিক পরিচালনায় ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আবদুল্লাহ বিন রশিদ।

মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, ঈদুল আজহার আগে আইন-শৃঙ্খলা বজায় রাখতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বিশেষ ব্যবস্থা নিতে হবে। তিনি আরও বলেন, বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কঠোরভাবে পর্যবেক্ষণ করতে হবে। মাদকের উপদ্রব দমনে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।