লিয়াকত হোসাইন লায়ন : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ২৯ নভেম্বর সন্ধ্যায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিন, সহ-সভাপতি এ কে এম শহিদুর রহমান, মাহমুদ হাসান কবির মঞ্জিল,পৌর বিএনপি সভাপতি রেজাউল করিম ঢালীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ইসলামপুরে দোয়া মাহফিল
