বকশীগঞ্জে ঐতিহাসিক ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস পালিত

জিএম ফাতিউল হাফিজ বাবু : জামালপুরের বকশীগঞ্জে ৪ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টর ঐতিহাসিক ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কামালপুর স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে ধানুয়া কামালপুর মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক মন্ত্রী সিরাজুল হক। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবাইদুল ইসলাম শামীমের সঞ্চালনায় এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক নওশেদ আলীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জামালপুর জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোর্শেদা খাতুন, ভারপ্রাপ্ত ইউএনও আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ , জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আহমদ আলী প্রমুখ। দিবসটির আলোচনা সভায় ৪ ডিসেম্বর ঐতিহাসিক ধানুয়া কামালপুর মুক্ত দিবসের স্মৃতিগাঁথা দিন গুলো নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা করা হয়। প্রতি বছর প্রশাসনের উদ্যোগে দিবসটি পালনের জন্য অনুরোদ করা হয়।