স্বাধীনতার পর কৃষকদের জন্য কেউ কিছু করেনি

Oplus_16908288

মোহাম্মদ আলী: জামালপুর সদর আসন একটি কৃষি প্রধান এলাকা। এই এলাকার সিংহভাগ মানুষ কৃষি ও কৃষিকাজের উপর নির্ভরশীল। এই অঞ্চলের উৎপাদিত কৃষি পণ্য বিশেষ করে সবজি এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন শহরের রপ্তানি হয়। অথচ স্বাধীনতার পর যারা সরকারে থেকেছেন তারা কেউই কৃষকদের জন্য উল্লেখ করার মতো কিছু করেনি। তৈরি হয়নি কৃষকের জন্য নির্ধারিত কোনো পাইকারি বাজার, সংরক্ষণগার, ন্যায্যমূল্যের প্রাপ্তির লক্ষ্যে কোনো সিদ্ধান্ত বা নীতিমালা। দূর হয়নি কৃষিপণ্য বাজারজাত করণে যোগাযোগ ক্ষেত্রের দুর্ভোগ। সার বীজ ও কীটনাশকসহ কৃষি উপকরণের মূল্য বেড়েছে কয়েকগুন। এখন এক মণ ধান পাট বিক্রি করে একটি ইলিশ মাছ কিনতে পারে না কৃষক। কৃষকের কষ্টার্জিত উৎপাদিত ফসলের সুফল আজো লুফে নেয় মধ্যসত্বভোগীরা!
আমি নির্বাচিত হলে জামালপুরের সেইসব অবহেলিত ও সুবিধাবঞ্চিত কৃষকদের কল্যাণে কাজ করব, ইনশাআল্লাহ! “
গত বুধবার, আমার বাংলাদেশ (এবি পার্টি) মনোনীত জামালপুর-৫ আসনের এমপি প্রার্থী, এড. মোহাম্মদ ছানোয়ার হোসেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎ দেওয়ার সময় উপরের কথাগুলো বলেছেন।

তিনি আরো বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচন হবে একটি ব্যতিক্রমী নির্বাচন। আর সুযোগটির সদ ব্যাবহার করবেন জামালপুর-৫ আসনের ভোটাররা। তারা আর পুরাতন ভোট ডাকাত ও লুটেরাদের ক্ষমতায় দেখতে চান না। তারা চান একটি নতুন মুখ। যার মধ্যে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির মতো কোনো মানসিকতা থাকবে না। থাকবে না হাট ঘাট, নদী নালা, বাসস্ট্যাণ্ড, বালু মহল ইত্যাদি দখলের মতো ঘৃণ্য প্রবণতা।
তারা দল ও প্রতীকের হুজুগের মতো সনাতনী বেড়াজাল থেকে বেরিয়ে সৎ ও যোগ্য লোককে ভোট দিতে চান।
একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমি সেই নতুন ধ্যান ধারণার ভোটারদের প্রত্যাশা পূরণে কাজ করতে চাই। ইতোমধ্যে আমি ব্যাপক সারা পাচ্ছি। তাই আমি শতভাগ আশাবাদী যে তারা এবার আমার ঈগল প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে তাদের হয়ে কাজ করার সুযোগ দিবেন, ইনশাআল্লাহ!