জামালপুর ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্ব আন্তরিক ভাবে পালন করতে হবে -নব-নির্বাচিত সভাপতি এডঃ শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন এমপি

এম. রাশেদ মাহমুদ
জামালপুর সদর-৫ আসনের এমপি জামালপুর ডায়াবেটিক সমিতির নব-নির্বাচিত সভাপতি এডঃ শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন বলেছেন- মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্ব আন্তরিক ভাবে পালন করতে হবে। তিনি গতকাল শনিবার ৮ আগষ্ট জামালপুর ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী পরিষদের মাসিক সভায় সভাপতির বক্তব্যদানকালে তিনি এ কথা বলেন। জামালপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ তরিকুল ইসলামের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি প্রফেসর ড. এস.এম জাহিদ হোসেন, সহ-সভাপতি নজরুল ইসলাম সরকার, সহ-সভাপতি সাযযাদ আনসারী, সহ সাধারণ সম্পাদক রেজভী আল জামালী (রঞ্জু), সহ সাধারণ সম্পাদক মোহম্মদ শফিকুল ইসলাম (সজীব খান), কার্যনির্বাহী পরিষদ সদস্য মাহফুজুর রহমান আনসারী, মোঃ লোকমান আহম্মেদ খান (লোটন), শ্রীযুক্ত দেবব্রত নাগ, শ্রী সুবীর বসাক, এম.এ জলিল প্রমুখ। বক্তারা জামালপুর ডায়াবেটিক সমিতি পরিচালিত জামালপুর ডায়াবেটিস হাসপাতাল উন্নয়নে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। সভায় জামালপুর ডায়াবেটিক সমিতির পরিচালিত হাসপাতালটি সেবার মান উন্নয়ন গতিশীল করতে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করেন। কমিটির সম্মানিত সদস্যরা হলেন (পদাধিকার বলে) জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, অধ্যক্ষ জামালপুর মেডিকেল কলেজ, উপ-পরিচালক জেলা সমাজসেবা, জামালপুর। উল্লেখ্য, গত ২৫ জুলাই শনিবার জামালপুর ডায়াবেটিক সমিতির ১০ম বার্ষিক সাধারণ সভায় কার্যকরি পরিষদের নির্বাচিত সম্মানিত সদস্যরা হলেন- জামালপুর ডয়াবেটিক সমিতির সভাপতি ও জামালপুর সদর আসন-৫ আসনের সংসদ সদস্য এডঃ শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, সহ-সভাপতি প্রফেসর ড. এস.এম জাহিদ হোসেন, সহ-সভাপতি নজরুল ইসলাম সরকার, সহ-সভাপতি সাযযাদ আনসারী, জামালপুর ডয়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ তারিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক রেজভী আল জামালী (রঞ্জু), সহ সাধারণ সম্পাদক মোহম্মদ শফিকুল ইসলাম (সজীব খান), দপ্তর সম্পাদক শ্রী পার্থ প্রতীম নন্দী (পথিক), কার্যনির্বাহী পরিষদ সদস্য যথাক্রমে-মাহফুজুর রহমান আনসারী, মোঃ লোকমান আহম্মেদ খান (লোটন), শ্রীযুক্ত দেবব্রত নাগ মধু, শ্রী সুবীর বসাক, এম.এ জলিল, মাফরুহা আক্তার রীনা, এড. সুদীপ কুমার দে (মিঠু), মোঃ শাহীনুর রহমান (শাহীন), আবুল হোসেন, মোঃ ইদ্রিস আলী ভুঁইয়া, শ্রী রঞ্জন কুমার সিংহ, মোঃ জহুরু ইসলাম। নির্বাচন পরিচালনার দায়িত্বপালন করেন জেলা সমাজসেবা অধিপ্তরের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক। তাকে সহযোগিতা করেন সাংবাদিক হাফিজ রায়হান সাদা, বিশিষ্ট সমাজসেবী বিএনপি নেতা লিয়াকত আলী।