প্রথমবারের মতো এমপি হতে যাচ্ছেন মামুন

Oplus_16908288

মোহাম্মদ আলী :বর্তমান সরকারের নির্বাচন সংক্রান্ত ঘোষিত পরিকল্পনা বা নকশা যদি বাস্তবায়ন হয়, জনগণ যদি যার যার ভোট সে সে দিতে পারে, আর দেশে যদি কোনো রাজনৈতিক বিপর্যয় বা প্রাকৃতিক দুর্যোগ না ঘটে, ততদিন যদি প্রার্থী বেঁচে থাকেন তাহলে জামালপুর-৫ আসন থেকে প্রথমবারের মতো জাতীয় সংসদ বা এমপি হতে যাচ্ছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জামালপুর পৌরসভার সাবেক মেয়র, এড. শাহ ওয়ারেছ আলী মামুন। এমনটাই মনে করছেন, বিএনপির কর্মী সমর্থক, সাধারণ ভোটার, মামুনের ভক্ত, অনুরাগীরা।
সম্প্রতি, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত জামালপুর-৫ আসনের জন্য যেসকল রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছেন সেইসব প্রার্থীদের জনসমর্থন, গ্রহণযোগ্যতা, রাজনৈতিক দূরদর্শীতা, জনমত যাচাই ইত্যাদি বিশ্লেষণ করে এমন তথ্য উঠে এসেছে।
জানা যায়, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। দেশে বইছে নির্বাচনী হাওয়া। তা থেকে বাদ যায়নি নেই জামালপুর-৫ আসনও। ইতোমধ্যে দলগুলোর কয়েকটি এ আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। তাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) , বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমার বাংলাদেশ (এবি পার্টি) ও গণ অধিকার পরিষদ।
প্রার্থীরা হচ্ছেন, এড. শাহ ওয়ারেছ আলী মামুন, মাওলানা আব্দুস সাত্তার, মুফতী মোস্তফা কামাল ও জাকির হোসেন।
কে হবেন জামালপুর-৫ আসনের এমপি? এই আসনের সর্বস্তরের জনগণ ও ভোটারদের কাছে এমন প্রশ্নের জবাবে তারা জানান, এবারের জাতীয় সংসদ নির্বাচনে ইতোমধ্যে যেসকল দলের প্রার্থীরা মাঠে নেমেছেন, তাদের গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা, রাজনৈতিক প্রজ্ঞা ও নির্বাচনী অভিজ্ঞতা বিচার বিশ্লেষণ করলে সাধারণ ভাবেই বলা যায় যে, এ আসন থেকে ত্রয়োদশ সংসদে এমপি হতে যাচ্ছেন এড. শাহ মোঃ ওয়ারেছ মামুন।
জামালপুর সদরবাসীর এ বিশ্বাস বা স্বপ্ন বাস্তবে রূপ নিতে সময় লাগবে আরো ২ মাস। ততদিন অপেক্ষা করতে হবে প্রার্থী, ভোটার ও ভক্ত সমর্থকদের।