ঝিনাইগাতীতে সম্পত্তি দখলের চেষ্টা ও পরিবারকে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইগাতী প্রতিনিধি
গতকাল বুধবার বিকালে উপজেলার রামেরকুড়া নিবাসী সাবেক শিক্ষক হাবিবুর রহমান হাবি পাঁচ ভাইয়ের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করেন তাদের নিজস্ব বাড়িতে। সম্পত্তি জোর পূর্বক দখল ও হুমকির প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে হাবিবুর রহমান হাবি বলেন উপজেলা ছাত্র দলের আহবায়ক আরেফিন সোয়াগ ও তার পিতা মাহা আলমের নেতৃত্বে গতকাল রাত দেড়টার সময় অতর্কিত ভাবে লাঠি সোঠা নিয়ে আমাদের পাঁচ ভাই মার্কেটের ভিতর প্রবেশ করে জোর পূর্বক জায়গা বেদখলের চেষ্টা করে । তাদের হুমকিতে আমার পরিবার সহ আমি আতংকিত ভাবে জীবন যাপন করছি । দীর্ঘদিন থেকে মামলা মোকদ্দমা করে আমরা কোর্টের রায় পেয়েও নিরাপত্তাহীনতায় ভূগছি। আমরা পৈত্তিক সম্পত্তি ওয়ারিশ সূত্রে রামের কুড়া মৌজায় ১৩০/১৩১ নালিশী দাগে ভোগ দখল করে আসছি। তাদের দাবি ১২৩ দাগের জমি যদি এখানে থাকে আমরা আইনকে শ্রদ্ধা করে তাদের জমি বুঝিয়ে দিব । প্রকৃত ঘটনার সত্যতা উদঘাটন করে সঠিক বিচার প্রার্থনা করেন। অপর দিকে ছাত্র দলের আহবায়ক আরেফিন সোয়াগ বলেন আমরা ক্রয় সূত্রে জমির মালিক জোর পূর্বক তারা জমি বেদখল করে রেখেছে । আমার পিতা এই জমির কারণে নিশ্ব হয়ে বিচারের আশায় দেড়যুগ থেকে দ্বারে দ্বারে ঘুরছে। মামলা মোকদ্দমা করে সংসার অচল করে ফেলেছে। যদি আমাদের ১২৩ দাগের জমি এখানে না থাকে আমি একজন রাজনীতিবিদ হিসাবে তাদের জমি ছেড়ে দিব। এ ঘটনায় গতকাল সকালে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী পরিবার।