ঝিনাইগাতীতে নির্বাচিত হলে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করবে: রুবেল

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদরে গত শনিবার রাতে ধানহাঁটিতে সকল ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি শেরপুর তিন আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল প্রধান অতিথি হিসাবে অংশ গ্রহণ করেন। এ সময় তিনি বলেন আমি নির্বাচিত হলে ব্যবসায়ীদের সকল সমস্যা সমাধানে ও তাদের কল্যাণে কাজ করবো। আমি তিনবার এ আসন থেকে এমপি ছিলাম অভিজ্ঞতা আছে আপনারা এবার সুযোগ দিলে আপনাদের এলাকা উন্নয়নে ব্যাপক কাজ করে আপনাদের পাশে থাকবো। তিনি আরো বলেন ১৭ বছর আমরা বিএনপি যারা করি বাড়ি ঘর আত্বীয় স্বজন ছেড়ে পালিয়ে থেকেছি ভোট করতে পারি নাই এবার ভোট করবো আপনাদের সাথে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার কাজ করবো ইনশাল্লাহ। এমপি থাকার সময়ে তার উন্নয়ন কাজ তুলে ধরে বলেন আমি কারো ক্ষতি বা অন্যায় করেছি প্রমান করতে পারলে ভোট চাব না রাজনীতি ছেড়ে দিয়ে চলে যাব বলে চ্যালেজ্ঞ ছুড়ে দেন। ব্যবসায়ীরা বক্তবে বলেন আপনি তিনবার এমপি ছিলেন আপনার মাধ্যমে আমরা উপকার পেয়েছি। আপনার দলের হাই কমান্ডের প্রতি অধমাদের অনুরোধ বিগত স্বাধীনতার পর এ আসন থেকে কোন মন্ত্রী, উপমন্ত্রী বা হুইপ পাইনি যদি আপনি এবার নির্বাচিত হন তাহলে আমাদের প্রাণের দাবি আপনাকে যেন বিএনপি মূল্যায়ন করে আমাদের দাবিটুকো মেনে নেয় তার চেষ্টা করবেন বলে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন। বণিক সমিতির সভাপতি মুখলেছুর রহমানের সভাপতিতে জাহিদুল হক মনিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ব্যবসায়ী আলহাজ লুৎফর রহমান, নজরুল প্রমানিক, বাদশা আলী ভূইয়া, আজিজুর রহমান, ছামিউল হক সহ আরো অনেক ব্যবসায়ী নেতৃবৃন্ধ। এ সময় বাজারের সকল ব্যবসায়ী ও উপজেলা বিএনপির নেতৃবৃন্ধরা উপস্থিত ছিলেন।