নিজস্ব সংবাদদাতা : জামালপুর শহরের প্রাণ কেন্দ্রে সরদার পাড়ায় অবস্থিত সুনাম ধন্য দীনী শিক্ষা প্রতিষ্ঠান আকাবা আলিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষা/২৫ এর ফলাফল প্রকাশ ও তার সাথে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত বৃহস্পতিবার মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মিছবাহুর রহমান কাওছারের সভাপতিত্বে ও মো. মুনিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আকাবা আলিয়া মাদরাসার আহবায়ক মাওঃ আনোয়ারুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল ও নাজমুল হক মাসুদ প্রমুখ।
আকাবা আলিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
