দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে মাদকসহ ২ যুবক আটক

রশীদুল আলম শিকদার
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় এক মাদকবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গত ৬ আগস্ট বৃহস্পতিবার পরিচালিত এই অভিযানে মোলভীরচর গ্রামের নূর হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান লাবীব (২১) এবং দেলোয়ার হোসেনের ছেলে আলামিন (১৯)-কে আটক করা হয়। আটককালে তাদের কাছ থেকে ০১ বোতল ভারতীয় মদ এবং ০৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র জানিয়েছে, আটককৃত আসামিদের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদকের বিরুদ্ধে তাঁদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।