মোহাম্মদ আলী : সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারের হাতে চেক প্রদান করল বিআরটিএ জামালপুর। গতকাল রোববার, বিকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশ এর ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে নিহত সুরুজ মিয়ার পরিবারের হাতে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। এসময় নিহতের সাথে উপস্থিত ছিলেন, পাথালিয়া জাগ্রত যুবসমাজ এর সভাপতি আঃ মমিন, হযরত শাহ জামাল (রঃ) স্কুল এণ্ড কলেজের প্রভাষক, মোঃ ইমরান হোসেন ও সাংবাদিক মোহাম্মদ আলী। জানা যায়, কয়েক মাস আগে হযরত শাহ জামাল (রঃ) স্কুল এণ্ড কলেজের নৈশপ্রহরী, পাথালিয়া গ্রামের বাসিন্দা সুরুজ মিয়া সড়ক দুর্ঘটনায় নিহত হন।
সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারের হাতে চেক প্রদান
