শেরপুরের নবনির্বাচিত সংসদ সদস্যর সাথে উপজেলা প্রশাসনের আয়োজনে সাংবাদিক বিহীন মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতী সংবাদদাতা
শেরপুর তিন আসনের নব নির্বাচিত সংসদ সদস্যর সাথে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে সাংবাদিক বিহীন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আল আমিনের সভাপতিত্বে গতকাল পড়ন্ত বিকালে উপজেলার হল রুমে সরকারী অধিদপ্তরের প্রধান ও জনপ্রতিনিধিদের সাথে নব নির্বাচিত সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় সংসদ সদস্য উপজেলার মাদক নিয়ন্ত্রনে সেবনকারীদের আটক করা হয় কিন্তু মাদক বিক্রেতারা আটক হয় না। মাদক পাচারের গাড়ি একটা আটক হলেও বহাল তবিয়তে অন্য গাড়ি পাচার করা হয় । বাজারে ঘর উত্তোলন ও মেরামরতের অবৈধ পন্থায় টাকা নেয়া হয় যা প্রশ্ন বিদ্ধ। উপজেলার অনুমতি নিয়ে ঘর মেরামত করার তাগিদ নচেৎ অনুমতি ছাড়া সরকারী জায়গায় ঘর উত্তোলন বা সাটার লাগানো হলে ওই সমস্ত সাটার খুলে আনতে হবে বলে প্রশাসনকে নির্দেশ প্রদান করেন। জনস্বার্থে বাজারে কোন চাঁদাবাজি চলবেনা বলে জানান। তিনি আরো বলেন কৃষকদের সার সংকট মোকাবেলা ও কৃষিপণ্য বিতররণে অনিয়ম দূর করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও রাস্তাঘাটের সমস্যা সমাধানের চাহিদা এবং উপজেলার অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার তাগিদ দিয়ে বিভিন্ন উন্নয়নের কাজ তুলে ধরে সমন্বয় করে কাজ করার উপর পরামর্শ প্রদান করেন মাহমুদুল হক রুবেল। উপজেলার প্রত্যেক সেক্টরের কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যান ও বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ওই মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিমন্ত্রন না করার ফলে অসন্তোষ প্রকাশ করেছেন গণমাধ্যম কর্মীরা।