দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘ জেসমিন প্রজেক্টের উদ্যোগে মসজিদের ইমামদের নিয়ে মেনকেয়ার বিষয়ে আলোচনা সভা

খাদেমুল ইসলাম
অস্ট্রেলিয়ান এইড উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ, দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘ জেসমিন প্রজেক্টের উদ্যোগে মসজিদের ইমামদের সাথে নারী-পুরুষের জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে মেনকেয়ার বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল বুধবার সকালে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টারে আয়োজিত আলোচনা সভায় দেওয়ানগঞ্জ, চুকাইবাড়ী ও চিকাজানী ইউনিয়নের ২৬ জন মসজিদের ইমাম আলোচনা সভায় অংশ নেন। এতে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘ জেসমিন প্রজেক্টের জিডিসিসি অফিসার মনোয়ারা পারভীন ময়না, মডেল মসজিদের ফিল্ড সুপারভাইজার মো. আব্দুস সোবাহান, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলামসহ অন্যান্যরা। পাঁচটি বার্তাকে সামনে রেখে এ মেনকেয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেগুলো হচ্ছে- গৃহস্থালি কাজে ও শিশুদের লালন-পালনে পুরুষের অংশগ্রহণকে উৎসাহিত করা, পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণ, অর্থনৈতিক কাজে নারীদের অন্তর্ভুক্তকরণ, পরিবারের সবার পুষ্টিকর খাদ্য ভাগ করে খাওয়া ও পারিবারিক সহিংসতা কমিয়ে আনা। জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন – জেসমিন প্রকল্পটি এ এলাকার মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।