নিজস্ব সংবাদদাতা
”সরকারী খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে জেলা লিগ্যাল এইড কমিটি জামালপুর এর উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গত মঙ্গলবার ২৮ এপ্রিল সকালে জেলা জজ আদালত প্রাঙ্গনে সিভিল জজ আহমাদুল কবির শাকিল ও নূসরাত জেরিন জেনীর সঞ্চালনায় জামালপুর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রেজাউল করিমে এর সভাপতিতে¦ আলোচনা সভা ও সচেতনামূলক বর্ণাঢ্য র্যালি, প্রাথমিক চিকিৎসা কর্মসূচি ও লিগ্যাল এইড মেলার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জামালপুর-৫ এর সংসদ সদস্য শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। তিনি তার বক্তব্যে বলেন, জাতীয় আইনগত সহায়তা দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী ভ্রম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে আইনি পরামর্শ ও সেবা ও দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জামালপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি তৌফিকুল ইসলাম বাদশা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিশাদ রেজওয়ান বাবু, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনার-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শরিফুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী, পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়সমিন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আজিজুল হক ও জেলা লিগ্যাল এইড অফিসার এ.কে.এম ছিফাতুল্লাহ্ প্রমুখ। সভায় বক্তারা বলেন, অর্থের অবাবে কোনো নাগরিক যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সেজন্য সরকার জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করেছে। জেলা লিগ্যাল এইড অফিসার এ.কে.এম ছিফাতুল্লাহ্ তার বক্তব্য গত এক বছরে জামালপুর জেলায় উল্লেখযোগ্য সংখ্যক মামলা বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) এর মাধ্যমে সমাধান করা হয়েছে, যা বিচার বিভাগের জট কমাতে সহায়ক ভূমিকা পালন করছে।
জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
