সাকিবকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ বিসিবি

ফাস্ট বোলারদের পুরো ক্যারিয়ারেই লড়তে হয় চোটের সাথে। তবে তানজিম হাসান সাকিবের চোট যেন আঠার মতো পিছু লেগেছে। চোট কাটিয়ে মাঠ মাঠে ফেরা এই পেসার আবারো মাঠের বাইরে ছিটকে পড়েছেন পুরনো চোট মাথাচাড়া দেওয়ায়। অদম্য কাপের পর দীর্ঘদিন বিরতিতে থাকা এই পেসার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের স্কোয়াডে ডাক পেলেও মাঠে নামানো হয়নি। আমূলে বদলে ফেলা টি-টোয়েন্টি সিরিজের পেস ইউনিটে তিনিই বলতে গেলে নেতার ভূমিকায় ছিলেন। তবে খেলেছেন শুধু প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়, সুযোগ পাননি শেষ ম্যাচে। কারণ তখনই মাথাচাড়া দিয়ে উঠেছে পুরনো চোট। সাকিব আপাতত মাঠের বাইরে থাকবেন। তাকে নিয়ে মেডিকেল বিভাগ ঝুঁকি নিতে নারাজ। পিঠের হাড়ের এমআরআই করানো হয়েছে তার। সেই রিপোর্টের ফলাফল এখনও জানা যায়নি। তবে পিঠের হাড়ে ফ্র্যাকচার রয়েছে। তাই বোলিং করা যাবে না আপাতত। এই চোটের কারণে প্রাইম ব্যাংকের হয়ে প্রিমিয়ার লিগ খেলা হবে কি না, সংশয়ে সিলেটের এই ক্রিকেটার। অনূর্ধ্ব-১৯ বিশ^কাপজয়ী এই পেস বোলিং অলরাউন্ডারের বাংলাদেশের হয়ে অভিষেক হয় ২০২৩ সালের সেপ্টেম্বরে। ১৫টি ওয়ানডে ও ৪১টি টি-টোয়েন্টির পাশাপাশি জাতীয় দলের হয়ে একটি টেস্টও খেলা হয়েছে তার।