দেওয়ানগঞ্জে নদী ভাঙ্গন এলাকাবাসীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও মানব বর্জ্য ব্যবস্থাপনা প্রজেক্ট উদ্বোধন

খাদেমুল ইসলাম
জামালপুর ১ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত শনিবার ব্যস্ত সময় পার করেছেন। তিনি সকালে তার নিজ বাস ভবনে এলাকার নানা শ্রেনী পেশার মানুষ ও দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময়, সমস্যার কথা শোনেন এবং পরে উপজেলার চিকাজানি ইউনিয়নের নদী ভাঙ্গন রত খোলাবাড়ি, ডাকাতিয়া পাড়া সহ অন্যান্য স্থান পরিদর্শন করেন ও কয়েকশত ক্ষতিগ্রস্ত নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন। এখানে শক্তিশালী বন্যা নিয়ন্ত্রণ বাধ নির্মানের পরিকল্পনার কথা উল্লেখ করেন। অত্রাঞ্চলের মানুষের প্রানের দাবি বাহাদুরাবাদ-বালাসী ঘাট রুটে ২য় যমুনা সেতু নির্মানের দাবির বিষয় নিয়ে তিনি বলেন, এ ব্যাপারে আমার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। একই দিন তিনি দেওয়ানগঞ্জ পৌর শহরের বানিয়ানিরচর এলাকায় ৩২ পৌর সভায় পানি সরবরাহ ও মানব বর্জ্য ব্যবস্থাপনা সহ এনভায়রনমেন্ট মেন্টাল স্যানিটেশন প্রজেক্ট কার্যক্রম উদ্বোধন করেন। একই দিন তিনি পাশের বকশিগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে সরকারের নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড বিতরনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দসহ অন্যান্যরা।