খাদেমুল ইসলাম
জামালপুরের দেওয়ানগঞ্জে ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন করলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ জহুরুল হোসেন। ১৯ মে মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস প্রাঙ্গনে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা মেলা ২০২৬ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউআরসি ইনস্ট্রাক্টর মোঃ মহি উদ্দিন আহমেদ সহ ভূমি অফিসের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্যব্যক্তিবর্গ, সাংবাদিক, সেবাগ্রহিতা সহ নানা পেশাজীবি। উদ্বোধনের দিনেই শতশত সেবাগ্রহিতা ভূমি সেবা মেলায় এসে তাদের নানাবিধ সমস্যা ও সমাধানের বিষয়ে পরামর্শ গ্রহণ করেন এবং তাদের প্রয়োজনীয় কার্যাদি সম্পন্ন করেন। সেবা নিতে আসা অনেক নারী পুরুষ এ সাংবাদিককে জানান, দেওয়ানগঞ্জে ৩ দিন ব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ শুরু হওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে। আমরা আমাদের নানাবিধ সেবা কম সময়ে হাতের কাছে পেয়ে যাচ্ছি। এরকম ভূমি মেলার আয়োজন মাঝে মধ্যেই করা হলেই সমস্যা গ্রস্থ মানুষ বেশ উপকৃত হবে।
দেওয়ানগঞ্জে ৩দিন ব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ জহুরুল হোসেন
