ঝিনাইগাতীর ইউনিব্লক রাস্তার কাজ সমাপ্ত পরিদর্শনে উপজেলা প্রকৌশলী

শেরপুর সংবাদদাতা
প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বাঐবাঁধা ভিআর সড়ক থেকে মানিককুড়া ৬০০ মিটার ইউনিব্লক রাস্তার নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। গত শনিবার দুপুরে উপজেলা প্রকৌশলী অনতু বল নির্মাণকৃত রাস্তা পরিদর্শন করেছেন। মেসার্স ডাব্লিউ, কে,আর,এন ঠিকাদার প্রতিষ্ঠানটি ৪২ লাখ টাকা ব্যায়ে কাজটি সমাপ্ত করেছেন। ঠিকাদার প্রতিষ্ঠানকে উপজেলা এলজিডি অফিস থেকে নিয়মিত তদারকি করে কাজের সমাপ্ত করেছেন। রাস্তার কাজটি ইউনিব্লক হওয়ার ফলে সৌন্দর্য ফুটে উঠেছে। রাস্তার কাজ সমাপ্ত হওয়ায় কয়েকটি গ্রামের জনসাধারণ ও যানবাহন চলাচলের দূর্ভোগ থেকে মুক্তি পেল। এলাকাবাসী শাহীন আলম জানায় রাস্তার কাজটি ইটের বদলে ইউনিব্লক দিয়ে সুন্দর ভাবে সমাপ্ত করার ফলে আমাদের এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলো বাকি রাস্তাটুকো নির্মাণ করা হলে এলাকায় স্বস্তি ফিরে আসবে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী অনতু বল বলেন কাজটি শেষ হয়েছে জনস্বার্থে মানুষের যোগাযোগ উন্নয়নের ক্ষেত্রে এই রাস্তাটির ব্যাপক ভূমিকা থাকবে।