শ্রীবরদীর ঢেউপা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন

শ্রীবরদী সংবাদদাতা
শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো: মাহমুদুল হক রুবেল গত শনিবার শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের মেঘাদল বাজার সংলগ্ন ঢেউপা নদীর চান্দাপাড়া ব্রিজের পাশের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ঢেউপা নদীর ভাঙনকবলিত অংশে সংসদ সদস্য মহোদয়ের নির্দেশনায় আপদকালীন ব্যবস্থা হিসেবে বাঁশের সাঁকো নির্মাণ করে জনসাধারণের পারাপারের ব্যবস্থা করা হয়েছে। পরিদর্শনকালে নদীভাঙন সমস্যার স্থায়ী সমাধানে নদীর তীর সংরক্ষণে পাকা বাঁধ নির্মাণের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের পরামর্শক্রমে সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সংসদ সদস্য মহোদয় ও জেলা প্রশাসক আশ^স্ত করেন।