বকশীগঞ্জ প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে ঢাকা আহসানিয়া মিশনের বাস্তবায়নে বিনামূল্যে গরু ও ছাগলের ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
স্টার্ট নেটওয়ার্ক এর সহযোগিতায় গতকাল মঙ্গলবার ২৩ জুন সাধুরপাড়া ইউনিয়নের কেবি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ওই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক গরুকে খুরা রোগের ভ্যাকসিন ও শতাধিক ছাগলকে পিপিআর রোগের ভ্যাকসিন দেওয়া হয়। ভ্যাকসিনেশন ক্যাম্প পরিচালনা করেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন। এসময় ঢাকা আহসানিয়া মিশনের প্রজেক্ট ম্যানেজার নাসির উদ্দিন সেলিম সহ প্রকল্পের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ঢাকা আহসানিয়া মিশনের বন্যা মওসুমে প্রস্তুতি নেওয়া প্রকল্পের মাধ্যমে সাধুরপাড়া, মেরুরচর ও বগারচর ইউনিয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
বকশীগঞ্জে ঢাকা আহসানিয়া মিশনের উদ্যোগে বিনামূল্যে ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত
