ঝিনাইগাতী সংবাদাদাতা
ময়মনসিংহ বন বিভাগের আওতায় শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেজ্ঞের গারো পাহাড়ের গজনী বিটে গত সোমবার গভীর রাতে বন বিভাগ অভিযান পরিচালনা করে অবৈধ বালুবাহী ৬টি মাহিন্দ্র ট্রাক আটক করেছেন। একরাতে ৬টি মাহিন্দ্র গাড়ি আটক হলে প্রতিরাতে সিমান্ত এলাকায় কি ঘটে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সুশীল সমাজে। রেজ্ঞ কর্মকর্তা এসভি তানভির আহাম্মেদ ইমন, ডিপুটি রেজ্ঞ কর্মকর্তা আব্দুল করিম ও বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ এ অভিযান পরিচালনা করে অবৈধ বালুবাহী ৬টি মাহিন্দ্র গাড়ি পাহাড়ের মালিটুলা নামক স্থান থেকে আটক করে গজনী বিট কার্যালয়ে এনে রাখা হয়েছে। এ ব্যাপারে বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ জানান, বন বিভাগের নিয়মিত টহল থেকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে এ ব্যাপারে মামলার প্রক্রিয়াধীন রয়েছে। সচেতন মহল জানান একটি শক্তিশালী গ্রুপ দীর্ঘদিন থেকে পাহড়ে অবৈধ ভাবে খনিজ ও বনজ সম্পদ লোটপাটের সাথে জড়িত। তাদেরকে দমনে রাজনৈতিক মহলের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। তারা উদ্দেগ প্রকাশ করে আরো বলেন এক রাতে ৬টি গাড়ি আটক হলে ইতিপূর্বে প্রতিরাতে পাহাড় ক্ষতবিক্ষত করে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করা হয়েছে। মাঝে মধ্যে গাড়ি আটক হলেও মানুষ আটক হয় না যার সাথে জড়িত অনেকেই এমন প্রশ্ন দির্ঘদিন থেকেই ঘুরপাক খাচ্ছে সুশীল সমাজে যার সমাধান আজও হয়নি।
ঝিনাইগাতীতে অবৈধ বালুবাহী ৬টি মাহিন্দ্র ট্রাক আটক
