জামালপুরে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রশিক্ষণ অনুষ্ঠিত

শামীম আলম
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় জামালপুর জেলার সকল উপজেলার হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের নিয়ে ১৬-১৭ জুন, ১৭-১৮ জুন ও ১৮-১৯ জুন ৩ ব্যাচের সমন্বয়ে প্রতি ব্যাচ ২ দিন করে আবাসিক রিফ্রেশারস প্রশিক্ষণ সম্পন্ন হয়। প্রশিক্ষণে গ্রাম আদালতের নথি ব্যবস্থাপনা, বিভিন্ন রকম মামলা, গ্রাম আদলত বিষয়ক মক টেস্টসহ ইত্যাদি প্রশিক্ষণ কার্যাবলীর মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও গ্রাম আদালত বিষয়ক ছোট ছোট নাটিকা প্রদর্শনীর মাধ্যমে এই প্রশিক্ষণ কার্যাবলী সম্পন্ন হয়। প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের মাঝে সেশন পরিচালনা করেন উপপরিচালক স্থনীয় সরকার, উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, জামালপুর, জেলা জজসহ আরও অনেকেই। এছাড়া সকল সেশন পরিচালনায় সহযোগীতা করেন মাহফুজা রহমান, জেলা ব্যবস্থাপক, বাংলাদেশ গ্রাম আদালয় সক্রিয়করণ প্রকল্প।