সরিষাবাড়ি সংবাদদাতা
জামালপুরের সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম মাটিয়াজানি। জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়ন সীমানার শেষ প্রান্ত থেকে শুরু মহাদান ইউনিয়নের এ গ্রামটিতে হাজারো বিভিন্ন পেশা জীবি মানুষের বসবাস। কৃষি নির্ভর ঐতিহ্য বহনকারি এ গ্রামটিতে কৃষি পেশার পাশাপাশি রয়েছেন সরকারী- বেসরকারী শতাধিক কর্মকর্তা কর্মীচারী। যারা রয়েছেন বিভিন্ন জেলা বা উপজেলা শহরে কর্মরত। রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা পড়ূয়া অনেক শিক্ষার্থী।
সরিষাবাড়ি উপজেলা থেকে প্রায় ১৫-২০ কিলো মিটার দূরে অবস্থিত এ গ্রামটি যোগাযোগের ক্ষেত্রে অনেকটাই অনগ্রসর।জরুরী প্রয়োজনে যেমন উপজেলায় আসতে তাদের পোহাতে হয় দূর্ভোগ তেমনি কৃষি পণ্য বাজার জাত করনেও কৃষকদের পোহাতে হয় অসীম কষ্ট । কাঁচা রাস্তায় প্রয়োজনীয় যান বাহন চলাচল না করায় যোগাযোগের ক্ষেত্র অন্তহীন কষ্ট মাটিয়াজানি গ্রামবাসির।স্কুল কলেজ মাদ্রাসা পড়ূয়া শিক্ষার্থীরা সঠিক সময়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে পড়ে বিড়ম্বনায়। বর্ষা মৌসুমে কষ্টের মাত্রা বেড়ে যায় বহুগুন।বয়োঃবৃদ্ধ রোগী,গর্ভবতী মহিলা বা শিশুদের যথা সময়ে হাসপাতালের সেবা নিতে না পেয়ে অনাকাঙ্খিত ঘটনাও ঘটেছে বলে জানা যায়।
গতকাল দুপুরে সরজমিনে গিয়ে মাটিয়াজানি গ্রামবাসির যাতায়াতের ক্ষেত্রে কতোটা ভোগান্তি পোহাতে হয় তা প্রত্যক্ষ করা যায়।কয়েক দিনের বৃষ্টিতে পানি জমে গ্রামের ভিতর দিয়ে বয়ে যাওয়া রাস্তার বেহাল দশা চোখে পড়ে। মনের কষ্টে কতিপয় গ্রামবাসি (কৃষক) রাস্তায় রোপা আমন ধানের চারা রোপন করে প্রতিবাদ জানান। ঘটনাটি মাটিয়াজানি হাছেন আলী মোড়ের পশ্চিমে রমজানের চা দোকানের পাশে। এ বিষয়ে জানতে চাইলে কৃষক আজিজ নসু,নুরুসহ গ্রামবাসি তাদের কষ্টের কথা তুলে ধরেন। তারা বলেন বিগত দিনে অবহেলিত এ এলাকায় রাস্তা ঘাটের তেমন কোন উন্নতি হয় নাই। রাস্তার অভাবে যানবাহন না চলায় রোগী নিয়ে হাসপাতালে যেতে আমাদের অনেক বেগ পেতে হয়। শিশু,গর্ববতী বা বয়স্ক রোগীদের দ্রুত হাসপাতালে নিয়ে যেতে পারি না।স্কুল কলেজে ছেলে মেয়েরা সঠিক সময়ে পৌঁছতে পারে না। ধান পাট সঠিক সময়ে বাজারে নিতে পারি না। আমাদের এমপি মহোদয় ফরিদুল কবির তালুকদার শামীম সাহেব যদি আমাদের কষ্টের কথা চিন্তা করে রাস্তা ঠিক করে দেন তা হলে আমরা গ্রামবাসি অসীম দূর্ভোগ থেকে রক্ষা পাবো।
মহাদান ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মাটিয়া জানি এলাকায় রাস্তা ঘাট উন্নয়ন জরুরী।যথাযথ যোগাযোগ ব্যবস্থা না থাকায় সকল শ্রেণি পেশার মানুষদের কষ্টও অসীম। রাস্তা সংষ্কার বা পাকা রাস্তা নির্মানে স্থানীয় প্রশাসন,স্থানীয় এমপি বা সরকারের উর্দ্ধতন মহলের নিকট আশু দৃষ্টি কামনা করেছেন এলাকাবসি।রাস্তা ঘাট উন্নয়ন হলে বাড়বে জিবন যাত্রার মান,উপকৃত হবে এলাকার সকল শ্রেণি পেশার মানুষ এমনটি প্রত্যাশা সচেতন মহলের।
সরিষাবাড়ীতে রাস্তা নয় যেন ফসলের জমি
