রফিকুল বারী
“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এ স্লোগানে জামালপুরের মাদারগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ৬ জুলাই সকাল ১০ টায় মাদারগঞ্জ উপজেলা প্রশাসন ও বিআরডিবি অফিস কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ সভাকক্ষে (যমুনা)বর্ণাঢ্য র্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী’র সভাপতিত্বে ও বিআরডিবি অফিসার রহুল আমিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদারগঞ্জ পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, প্রাণিসম্পদ অফিসার আতিকুর রহমান, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও সাধারণ সম্পাদক রফিকুল বারী, বীরমুক্তিযোদ্ধা ও সফল সমবায়ী আব্দুন নুর লাল মাষ্টার, সফল সমবায়ী গ্রাহক ফুলেরা বেগম প্রমূখ।অনুষ্ঠানে কোরআান তেলায়াত করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম সাহাদত হোসেন। অনুষ্ঠানে সমবায়ী গ্রাহকদের মাঝে ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়। এ সময় মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
মাদারগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বৃক্ষরোপন ও আলোচনা সভা
