সরিষাবাড়ী সংবাদদাতা
“উন্নত পল্লী সম্মৃৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ি বিআরডিবি অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথম বারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। ৬ জুলাই সোমবার যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়। সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মাঠ থেকে একটি পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি প্রধান সড়ক ধরে উপজেলা অডিটোরিয়াম হল রুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহি অফিসার আফরোজা আফসানা এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা একাডেনিক মাধ্যমিক শিক্ষা সুপার ভাইজার রুহুল আমিন বেগ এর সঞ্চালনায় পদযাত্রা ও আলোচনা সভার আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সিনিয়র নেতা অধ্যাপক আব্দুল আউয়াল, গোলাম রব্বানী লেকু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লাবীব তালুকদার লিটন, সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি একেএম ফয়জুল কবির তালুকদার শাহীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু,স্বেচ্ছা সেবক দল নেতা সোহেল রানা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআরডিবি অফিসার সালাউদ্দিন সরকার। সফল উদ্যোক্তা ও বিআরডিবি সমিতির সদস্য হাফিজুর রহমান পল্লী উন্নয়ন অফিসের মাধ্যমে সেবা সমুহ ও সফলতার গল্প তুলে ধরে বক্তব্য রাখেন।
সরিষাবাড়িতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
