দেওয়ানগঞ্জে প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) পালন উপলক্ষে আলোচনা সভা

খাদেমুল ইসলাম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে গত বুধবার সকালে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) ২০২৬ (হিজরি ১৪৪৮) পালন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হেসেন, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাও: মোঃ ছামিউল হক, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম সহ অন্যান্যরা। এছাড়া সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ মুস্তাফিজুর রহমান, প্রাণি সম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আব্দুর রহিম প্রধান, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মোছাঃ লাভলী খাতুন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার মোঃ আব্দুল মবিন সহ অন্যান্যরা। বক্তাগণ শেষ নবী হযরত মুহাম্মদ (সা:) এর জন্ম বৃত্তান্তসহ জীবনের সকল চারিত্রিক ও গুনাবলী বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শেষে এক বিশেষ মোনাজাত পরিচালনা করেন দেওয়ানগঞ্জ মডেল মসজিদের পেশ ইমাম মোঃ ছামিউল হক।