ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নের রাস্তাটি মানুষের মরণফাঁদে পরিণত

ঝিনাইগাতী সংবাদদাতা
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের কাঁচা রাস্তাগুলো মানুষের মরণফাঁদে পরিণত হয়েছে। নলকুড়া থেকে মরিয়ম নগর,কুসাইকুড়া, বারোমারি, গজারিপাড়া, ভারুয়া সহ কয়েকটি গ্রামের কাঁচা রাস্তা দিয়ে জনসাধারণের চলা ফেরা ও কৃষিপণ্য আনয়নে ব্যাপক কষ্ট শিকার করতে হচ্ছে। এ ছাড়াও গজারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ ও মাদ্রাসায় শিক্ষার্থী সহ মুসল্লীদের যাতায়াতে ব্যাপক দূর্ভোগ পোহাতে হয়। এলাকাবাসী দু:খের সাথে বলেন ভোট আসলে ভোট দেই রাস্তা করে দিবে বলে আশ্বাস প্রদান করেন। কিন্তু ভোট শেষ হলে আর কেউ খোঁজ রাখে না। মৃত্যুর আগে রাস্তাটুকোর কাজ দেখে যেতে চায় এলাকাবাসী বৃদ্ধ আক্কাছ আলী। বিগত সরকারের সময় বিএনপির অধ্যুষিত এলাকা বলে ওই গ্রামের রাস্তাঘাটের কোন কাজ হয়নি। ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান বলেন আমি চেষ্টা করেছি রাস্তার কাজ করার জন্যে বিএনপি করার কারণে তৎকালীন করতে পারি নাই। এবার রাস্তার কাজ এমপি মহোদয়ের মাধ্যমে করা হবে। এ ব্যাপারে সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেন আমি সবেমাত্র এমপি হয়েছি ওই রাস্তার কাজের জন্যে তালিকা প্রণয়ন করা হয়েছে। আশা করছি এই অর্থ বছরেই জনাস্বার্থে রাস্তাটির কাজ করা হবে জানিয়ে উন্নয়নের ক্ষেত্রে সবার সহযোগিতা চান।