কমিউনিটি মার্কেট এজেন্টদের অংশগ্রহণে ভর্তুকিমূল্যে অনুপুষ্টি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

ইসলামপুর সংবাদদাতা
জামালপুরের ইসলামপুর উপজেলার কমিউনিটি মার্কেট এজেন্টদের সক্রিয় অংশগ্রহণে ভর্তুকিমূল্যে অনুপুষ্টি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ২০ এপ্রিল উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় কমিউনিটি মার্কেট এজেন্টরা অংশগ্রহণ করেন। মাটির স্বাস্থ্য রক্ষা ও পরিবেশবান্ধব উপায়ে ফসল উৎপাদনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (এঊঝগওঘ) প্রকল্পের উদ্যোগে এবং অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায়, অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (অঘঈচ)-এর মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের যৌথ উদ্যোগে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেসমিন প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মো. খলিল উল্লাহ। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরি তানিয়া মৌ, পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড এর অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার আমিনুল ইসলাম, জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব এবং বিজনেস ডেভেলপমেন্ট অফিসার আঃ সামাদ প্রমুখ। অনুষ্ঠান শেষে ১৭ জন কমিউনিটি মার্কেট এজেন্টদের মাধ্যমে ৩৫০ জন কৃষকের জন্য ভর্তুকি মূল্যে ফসলের অনুপুষ্টি সরবরাহ করা হয়।