ঝিনাইগাতীতে ঈদে মিলাদুন্নবী পালিত

ঝিনাইগাতী সংবাদদাতা
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গত বুধবার ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত হয়েছে। সকালে আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি বাহির হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজমনি হোটেলের সামনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিতে আশেকান ভক্তরা দলে দলে যোগদান করেন। আলোচনা সভা শেষে এক বিশেষ মোনাজাত ও তোবারক বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত হয়। বিকালে ধানহাটি মোড়ে হেফাজত ইসলামির আয়োজনে প্রিয় ও শেষ নবী হযরত মোহাম্মদ (স:) এর জীবনী ও কোরান হাদিসের আলোকে বয়ান করা হয়। সভায় হেফাজত ইসলামির জেলা নেতৃবৃন্ধ ও ওলামায়ে কেরামগণ বক্তব্য রাখেন।