সেলিম মাহমুদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলাধীন ০৫নং পিংনা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী অত্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সরিষাবাড়ী উপজেলা বিএনপির অন্যতম সদস্য মোঃ আব্দুর রশিদ জনগণের ভোটে নির্বাচিত হয়ে পিংনা ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজ ও দূর্নীতিমুক্ত নিরাপদ জনবান্ধব ও মডেল ইউনিয়ন গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন। খবর নিয়ে জানা যায়, ইতিমধ্যে তিনি এলাকার গনমানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে নিজেকে অধিষ্ঠিত করেছেনে। বিগত ১৭ বৎসর তিনি বিভিন্ন মিথ্যা হয়রানি ও প্রতিহিংসামূলক মামলার শিকার হয়েছেন এমনকি তার বাড়িঘরে হামলা, লুটপাট হয়েছে। বাড়ি ছাড়া হয়েছেন তবুও শহীদ জিয়ার আদর্শ থেকে বিন্দুমাত্র টলেননি। তার ব্যবহার, আচার আচরণ এবং সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ড সম্পর্কে এলাকার জনসাধারনের কাছে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক কতিপয় ব্যক্তিবর্গ বলেন-রশিদ রাজপথের নেতা। দলের জন্য তার যথেষ্ট ত্যাগ ও অবদান রয়েছে। তিনি একজন সৎ, যোগ্য, দক্ষ, মেধাবী ও সাংগঠনিক ব্যক্তিত্ব। তিনি শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ের সহ-সভাপতির দায়িত্ব অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে পালন করেছেন। তিনি সামাজিক উন্নয়নে এবং সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি গরীব দুঃখী অসহায় ও সাধারণ মানুষকে যথাসাধ্য আর্থিক, মানসিক ও আইনগত সহায়তা দিয়ে থাকেন। মাদকবিরোধী, সেমিনার, ক্রীড়াসামগ্রী প্রদান, শীতবস্ত্র বিতরন, বন্যার্তদের জন্য সাহায্য সহযোগিতা, বৃক্ষরোপন কর্মসূচী সহ দলীয় বিভিন্ন কার্যক্রমে তার দৃষ্টান্ত রয়েছে। রাজপথের লড়াকু সৈনিক, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন, বঞ্চিত ও শোষিত মানুষের বলিষ্ঠ কন্ঠস্বর বিপ্লবী ও সংগ্রামী জননেতা মোঃ আব্দুর রশিদ বলেন- এলাকার জনগন যদি আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে তাদের সেবা করার সুযোগ দেয় তবে আমার জীবন দিয়ে হলেও তাদের বিশ্বাসের মর্যাদা রাখবো ইনশাল্লাহ। জনগনের প্রত্যাশা পূরনে আমি নিজের জীবন উৎসর্গ করতে সদা প্রস্তুত। ইউনিয়ন পরিষদের সকল ত্রানের সূষ্ঠু ও ন্যায্যতার ভিত্তিতে সমবন্টন হবে ইনশাল্লাহ। সমাজে প্রতিষ্ঠিত হয়ে ন্যায় বিচার ও সুশাসন। প্রতিটি প্রতিষ্ঠান হবে জবাবদিহিতামূলক, হয়রানিমুক্ত, বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য ও নির্ভরযোগ্য। জনগন পাবে আস্থার এক নতুন ঠিকানা। মাদক, সন্ত্রাস, দূর্নীতি, চাঁদাবাজ প্রতিরোধে আমি জিরো টলারেন্স ঘোষনা করবো ইনশাল্লাহ। বাল্যবিবাহ, ঘুষ, সুদ, যৌতুক, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আমি কঠোর পদক্ষেপ গ্রহণ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। এলাকার রাস্তাঘাট, হাট-বাজার, মসজিদ, মন্দির, এতিমখানা, গোরস্তান এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করতে চাই। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য মোঃ ফরিদুল কবীর তালুকদার শামীম ভাইয়ের হাতকে শক্তিশালী করতে এবং রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে একজন ক্ষুদ্র কর্মী হিসেবে জনকল্যাণে কাজ করে যাবো আজীবন। পরিশেষে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম জিয়া ও ব্যারিস্টার সালাম তালুকদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তারেক রহমান ও ফরিদুল কবীর তালুকাদার শামীম এমপি মহোদয়ের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন সেইসাথে এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী।
পিংনা ইউনিয়নবাসীর মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার দৃঢ় অঙ্গীকার -মোঃ আব্দুর রশিদ
