শরিফপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম সদস্যদের কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা
ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী শরিফপুর উচ্চ বিদ্যালয় হল রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এমদাদুল হক। কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন গেইন রেইন্স প্রকল্পের কনসালটেন্ট কানিজা কাদির। প্রশিক্ষণ কর্মশালায় খাদ্য নিরাপত্তা, নিরাপদ খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তৃণমুল পর্যায়ে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কাজ করার উপর গুরুত্বরোপ করা হয়। স্থানীয় বাজারগুলোতে কেমিক্যাল মুক্ত শাকশবজি ও ফল পেতে বাজার কমিটির সদস্যদের সচেতন হবার পরামর্শ দেয়া হয়। রান্নায় সবজির পুষ্টিগুন বজায় রাখতে গৃহিনীদের সচেতন করতে নারী ইউপি সদস্যদের আহবান জানান বক্তারা। প্রশিক্ষণ কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা, নারী উদ্যোক্তা, সাংবাদিক, চিকিৎসক, ইমামসহ শরিফপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মশালায় উপস্থিত সকলেই মাঠ পর্যায়ে নিরাপদ খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চতে কাজ করার অঙ্গিকার করেন।