বকশীগঞ্জ প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে দশানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় একটি ড্রেজার মেশিন ও দুটি ডিজেল ইঞ্জিন জব্দ করা হয়েছে। গতকাল বুধবার ১৪ অক্টোবর দুপুরে উপজেলার মেরুরচর ইউনিয়নের শেকেরচর এলাকায় দশানী নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মেরুরচর ইউনিয়নের শেকেরচর এলাকায় দশানী নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর বুধবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও দুটি ডিজেল ইঞ্জিন জব্দ করা হয়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, “দশানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার মেশিন ও দুটি ডিজেল ইঞ্জিন জব্দ করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলন করায় ড্রেজার ও দুই ডিজেল ইঞ্জিন জব্দ
