কাস্টমসের অবহেলায় রাজস্ব হারাচ্ছে সরকার | রৌমারীতে ৫ লাখ টাকার গরু দেড় লাখ টাকায় নিলামে বিক্রি

রৌমার সংবাদদাতা
কুড়িগ্রাম জেলার রৌমারীতে সিন্ডিকেট চক্রের মাধ্যমে ৫ লাখ টাকার গরু ১ লাখ ৫৫ হাজার টাকায় নিলামে বিক্রির অভিযোগ উঠেছে কাস্টমস কর্মকর্তাদের বিরুদ্ধে। গতকাল ১৪ অক্টোবর বুধবার দুপুর ১২ টায় যাদুরচর ইউনিয়নের খেওয়ারচর বিজিবি ক্যাম্পে নিলাম ডাকে অংশ নেন। এতে নিলামে লক্ষলক্ষ টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। এঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।
বিজিবি, কাস্টমস ও স্থানীয়রা জানান, ভারত সীমান্ত ১০৭০ মেইন পিলার দিয়ে অবৈধ পথে আসা ৮ টি গরু আটক করে রৌমারী কাস্টমস অফিসে জমা দেন বিজিবি। যার সিজার মুল্য ছিল ৭ লক্ষ ২১ হাজার ৬শত টাকা। গত বুধবার (১৪ অক্টোবর) জমাকৃত ৮ টি গরু প্রকাশ্যে কাস্টমস কর্মকর্তার যোগসাজসে সিন্ডিকেট চক্রের মাধ্যমে মাত্র ১ লক্ষ ৫৫ হাজার টাকায় বিক্রয় করা হয়। ৮ টি গরু কাস্টমস নির্ধারিত মুল্য দেওয়া হয় ২ লক্ষ ৫৫ হাজার টাকা। কাস্টমস কর্মকর্তা গরু গুলি নিলামে বিক্রয় করার প্রচার করা হলে এই নিলামে মোট ৭ জন ৫ লক্ষ টাকা পে-অর্ডার ব্যাংক ড্রাফটের মাধ্যমে অংশ নেয়। এতে অভিযোগ ওঠে নিলামে ক্রয় করেন একটি সিন্ডিকেট চক্র।
নিলামে অংশ গ্রহনকারী জিয়া বলেন, আমি গত ১৪ অক্টোবর ৫ লক্ষ টাকা পে-অর্ডারে ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিয়ে নিলামে অংশ গ্রহন করি। নিলামে আমি সর্বোচ্চ ১ লক্ষ ৫৫ হাজার এবং ভ্যাট টেক্সসহ যাহার মূল্য ১ লক্ষ ৯৩ হাজার ৭শত ৫০ টাকা দিয়ে ডেকে নেয়া হয় । সরকারের বিধি মোতাবেক আমি গরু গুলি নিলামে নেই।
শুধীমহল বলেন, ৮ টি গরু যাহার বাজার মূল্যের চেয়ে অর্ধেক মূল্যে নিলাম ডাকে বিক্রি কারায় লক্ষ লক্ষ টাকা রাজস্ব্য হারাচেছ সরকার। এ সিন্ডিকেট চক্রটি না দমানো পর্যন্ত সরকার রাজস্ব্য হারাতেই থাকবে।
রৌমারী শুল্ক গুদাম কর্মকর্তা, কাস্টমস, এক্্রাইজ ও ভ্যাট সার্কেল জিল্লুর রহমান বলেন, গরু গুলির অবস্থা রোগা ও আশঙ্কাজনকা হওয়ায় উর্দ্ধোতন কর্মকর্তার সাথে মরামর্শে এমন নিলাম ডাকে গরু গুলি বিক্রি করা হয়েছে। তবে সিন্ডিকেট বিষয়টির কিছুটা আচ পাওয়া গেছে।