বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, বিদ্যুৎ খাতে দুর্নীতি রোধে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। বিগত আমলের মতো বর্তমান সরকারের সময় বিদ্যুৎ খাতে নয়-ছয় করার সুযোগ নেই। কারণ এ সরকারের সময় সবাইকে জবাবদিহির আওতায় আনা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রিজভী অভিযোগ করেন, কুইক রেন্টালের নামে লুটপাটের জন্য আওয়ামী লীগ সরকার ইনডেমনিটি দিয়েছিল। বিশ্বজুড়েই জ্বালানি ও বিদ্যুতের সংকট। তবে সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে পরিস্থিতির উন্নতি হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের যে চুক্তিগুলো হয়েছে তার মধ্যে বিদ্যুৎ খাত অন্যতম বলেও জানান রিজভী।
বিগত আমলের মতো বিদ্যুৎ খাতে নয়-ছয় করার সুযোগ নেই: রিজভী
