দেওয়ানগঞ্জে আইনজীবী সহকারীর উপর ফিল্মি স্টাইলে হামলা

দেওয়ানগঞ্জ সংবাদদাতা
জামালপুরের দেওয়ানগঞ্জে পূর্ব শত্রুতা এবং একটি চলমান মামলার বিরোধকে কেন্দ্র করে আব্দুল কাইয়ুম নামের এক আইনজীবী সহকারির ওপর ফিল্মি স্টাইলে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৭টার দিকে দেওয়ানগঞ্জের বেলতলী বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি মামলা ও পূর্ব শত্রুতা নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে ওই রাতে পূর্বপরিকল্পিতভাবে একদল দুর্বৃত্ত বেলতলী বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় আব্দুল কাইয়ুমের ওপর চড়াও হয় এবং তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। হামলায় ভুক্তভোগীর পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম ও আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।