সেলিম মাহমুদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুর জেলার মেলান্দহ উপজেলাধীন নয়ানগর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়ে অত্র ইউনিয়নকে একটি মাদকমুক্ত, নিরাপদ ও জনবান্ধব মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মেলান্দহ উপজেলা শাখার সংগ্রামী সহ-সভাপতি ও নয়ানগর ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি মোঃ বেলায়েত হোসেন বেলাল।
খবর নিয়ে জানা যায়, ছাত্রজীবন থেকে আজ অবধি তিনি শুধু জনকল্যাণে কাজ করেছেন, মানুষের পাশে থেকেছেন, মানুষকে ভালোবেসেছেন। সারাজীবন মানুষের খাদেম ও সেবক হয়ে থাকতে চান।
তিনি বলেন, “যতদিন বাঁচবো মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে, জাতির কল্যাণে, দেশের কল্যাণে, দশের কল্যাণে এমনকি আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, বাংলাদেশের ১৮ কোটি মানুষের আস্থা, বিশ্বাস ও ভরসার প্রতীক, আলোর দিশারী জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে এবং আমাদের স্থানীয় অভিভাবক জনাব মোস্তাফিজুর রহমান বাবুল এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করতে নিজের জীবন উৎসর্গ করার জন্য সদা প্রস্তুত। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা, এলাকার অবকাঠামোগত উন্নয়ন করা এবং ইউনিয়ন পরিষদের ত্রাণের সুষ্ঠু বিতরণ ও হতদরিদ্র মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করাই আমার দৃঢ় অঙ্গীকার। এছাড়া মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা আমার নির্বাচনী ইশতিহারের অন্যতম অঙ্গীকার। পাশাপাশি বাল্যবিবাহ, যৌতুক, ঘুষ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা ও কঠোর পদক্ষেপের মাধ্যমে সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করাই আমার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য।”
জনাব বেলায়েত হোসেন বেলালের সম্পর্কে জানতে চাওয়া হলে নয়ানগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আবুল হোসেন রুপচান বলেন, “বেলায়েত ভাই আমার দীর্ঘদিনের রাজপথের সঙ্গী। বিএনপির প্রতিটি আন্দোলন-সংগ্রামে আমরা একসাথে লড়াই করেছি; এমনকি বিএনপির দলীয় প্রার্থীর পক্ষে প্রতিটি নির্বাচনে আমরা সক্রিয়ভাবে কাজ করেছি। এলাকার সকল শ্রেণী পেশার মানুষের সাথে রয়েছে তার নিবিড় সম্পর্ক। তিনি দাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, দাগী বানী পাকুরিয়া ঈদগাহ মাঠের সভাপতি ও দাগী উত্তরপাড়া কাঁঠালতলা জামে মসজিদের সভাপতির দায়িত্ব অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে পালন করেছেন। এছাড়াও তিনি ও তার পরিবার দাগী সাওতুল হেরা হাফিজিয়া মাদ্রাসায় ১২ শতাংশ জমি দান করে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমার বিশ্বাস, তার মতো সাদা মনের মানুষ চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার জনগণ ঠকবে না, নয়ানগর ইউনিয়ন হবে একটি মডেল ইউনিয়ন।”
৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা বলেন, “বেলাল ভাই একজন সৎ, পরিশ্রমী, সামাজিক, সদা হাস্যোজ্জ্বল এবং জনবান্ধব মানুষ। জনগণের উপকার করাই তার ধর্ম, মানুষকে সহযোগিতা করার জন্য তিনি সদা প্রস্তুত থাকেন। আমরা বিপদে-আপদে তাকে সবসময় পাশে পাই। আমার বিশ্বাস, এলাকার জনগণ তাকে বিপুল ভোটে বিজয়ী করবে। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে জনগণ খুঁজে পাবে আস্থার এক নতুন ঠিকানা।”
মেলান্দহ উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহজামাল বলেন, “আমার জানামতে বেলাল সত্যিই একজন তুখোড় নেতা। বিএনপির দুঃসময়েও তিনি রাজপথ ছাড়েননি। গরিব, দুঃখী ও মেহনতি মানুষের পাশে থেকেছেন সবসময়। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে সমাজে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠিত হবে, ত্রাণের সুষ্ঠু বিতরণ হবে। সেইসাথে এলাকার স্থানীয় এমপি মহোদয়ের সার্বিক সহযোগিতায় নয়ানগর ইউনিয়নকে একটি ফুাপোযোগী, নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য, উন্নত, আধুনিক ও আদর্শ ইউনিয়ন গড়ে তুলবে বলে আমার বিশ্বাস।”
নয়ানগর ইউনিয়নবাসীর মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার দৃঢ় অঙ্গীকার -মোহাম্মদ বেলায়েত হোসেন বেলাল
