নিজস্ব সংবাদদাতা
ডায়াবেটিস দিবস উপলক্ষে জামালপুরে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৪ নভেম্বর) সকালে জামালপুর ডায়াবেটিস সমিতির আয়োজনে জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতালের সভাপতি ও জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন এবং হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ তরিকুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ হলেও সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার আহ্বান জানান তারা।
জামালপুরে ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও আলোচনা সভা
