সরিষাবাড়ীতে পোগলদিঘা ইউনিয়ন যুবদলের বিক্ষোভ মিছিল

সরিষাবাড়ী প্রতিনিধি
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে পোগলদিঘা ইউনিয়ন যুবদলের উদ্দ্যোগে উপজেলার বয়ড়া বাজার এলাকায় এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গত শনিবার বিকেলে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে বয়ড়া ব্রীজ পাড় ও বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি চান মিয়া চানু, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশীদ ফকির, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুকন তালুকদার, সুজল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান ভোলা, সমাজ কল্যাণ সম্পাদক শেখ সেলিম, সমবায় বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গোলাম মোর্শেদ বাবু, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব সরকার, সহ-সভাপতি দীপু হোসেন বয়াতি, সুজাত আলী অনার্স কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সিফাতসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু বলেন, দেশকে ধ্বংস করে দেশ থেকে পালিয়ে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এখন গুপ্ত হয়ে গেছে। গুপ্ত হয়ে আবার দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার পায়তারা শুরু করেছে। বাংলাদেশর মাটিতে তাদের রাজনীতি করার সুযোগ আর নেই। আগুন সন্ত্রাস বন্ধ করুন, তা না হলে আপনাদের বিরুদ্ধে জনগণ সোচ্চার হয়ে প্রতিহত করবে।