বাবা কাউন্সিলর প্রার্থী ছেলে কিশোর গ্যাংয়ের নেতা

স্টাফ রিপোর্টার
বাবা মেহেদী হাসান ডালিম আসন্ন জামালপুর পৌরসভার নির্বাচনে ১নং ওয়ার্ডের একজন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী। ছেলে বিশাল কিশোর গ্যাংয়ের নেতা! একদিকে বাবা গ্রাম ও গ্রামের মানুষের সেবা করার কথা বলে মানুষের দ্বারেদ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। অপরদিকে ছেলে গ্রামের স্কুল পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করে অপরাধ প্রবণ কিশোর গ্যাং বানিয়ে তাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে। তাদের দিয়ে করাচ্ছে চুরি ছিনতাই, নেশাসহ নানা অপরাধমূলক কর্মকান্ড। গেল রোববার, এসব অভিযোগ ছাড়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে জামালপুর ফৌজদারি মোড় থেকে ডালিমের ছেলে, কিশোর গ্যাংয়ের নেতা বিশালকে আটক করেছে পুলিশ। জানা যায়, পাথালিয়ার কাউন্সিলর প্রার্থী ডালিমের ছেলে বিশাল, কিং সাইকো নামের একটি কিশোর জনক। সে জেলার বিভিন্ন অপরাধীদের মাধ্যমে ভয়ঙ্কর সব দেশীয় মারণাস্ত্র সংগ্রহ করে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রদর্শন করে জনমনে ভীতির সঞ্চার করত। তার সৃষ্টি করা কিশোর গ্যাংয়ের সদস্যদের ব্যবহার করে এলাকায় চুরি, ছিনতাই ও মাদক সেবন এবং বিক্রি করত। এছাড়াও গেল সপ্তাহে সে জামালপুর শহরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে পুলিশ তাকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে। এলাকাবাসী জানান, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীর ছেলের যদি এখনি এ অবস্থা হয় তাহলে কাউন্সিলর নির্বাচিত হলে কী অবস্থা হবে? এমন ভয়ঙ্কর ও বিপদজনক বাপ বেটা থেকে বেঁচে থাকতে গ্রামবাসীকে অনুরোধ জানিয়েছেন পাথালিয়ার সচেতন নাগরিকগণ।