সরিষাবাড়ী সংবাদদাতা
নারীর ক্ষমতায়ন ও নারীদের স্বাবম্বী করার লক্ষ্যে সরিষাবাড়ীতে প্রশিক্ষিত হতদরিদ্র এবং অসহায় নারীদের মাঝে বিনা মূল্যে সেলাই মেশিন বিতরণ ও সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ২৪ নভেম্বর বিকালে সরিষাবাড়ী পৌর আরামনগর বাজার ‘যৌথ উন্নয়ন প্রচেষ্টার’ (এনজিও) উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যৌথ উন্নয়ন প্রচেষ্টার সভাপতি একেএম আনোয়ারুল ইসলাম তরফদার। প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা। সভায় যৌথ উন্নয়ন প্রচেষ্টার পরিচালক মো. শামীম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, এনজিও ফোরামের সভাপতি ফিরোজ আলম, সাধারন সম্পাদক বাদশা ভূঁইয়া প্রমূখ। পরে ৬ জন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
সরিষাবাড়ীতে নারীদের স্বাবলম্বী করতে বিনা মূল্যে সেলাই মেশিন বিতরণ
