নিজস্ব প্রতিবেদক
জামালপুর ও শেরপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠী—গৃহকর্মী, তৃতীয় লিঙ্গ, ঝুঁকিপূর্ণ নারী, যুব ও কিশোর-কিশোরীরা কারিগরি জ্ঞান, দক্ষতা ও সামাজিক সচেতনতা অর্জনের মাধ্যমে উন্নত জীবিকা ও মর্যাদাপূর্ণ জীবনযাপন লক্ষে পরিচালিত উন্নয়ন সংঘের স্ক্রিপ্ট প্রকল্পের উদ্যোগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সথে পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। বৃহস্পতিবার ২০ আগস্ট জামালপুর ১ নং পুলিশ ফাঁড়ির সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. কামাল পাশা। সভায় মূখ্য আলোচক ছিলেন জামালপুর স্ক্রিপ্ট প্রকল্পের ব্যবস্থাপক লিটন সরকার। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন এসআই মো. আব্দুল আউয়াল, স্প্রিপ্ট প্রকল্প কর্মকর্তা আরজু মিয়া প্রমুখ। প্রকল্পের উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে জাহাঙ্গীর সেলিম বলেন তৃতীয় লিঙ্গ, গৃহকর্মী, ঝুঁকিপূর্ণ নারী ও কিশোরীদের দক্ষতা উন্নয়নের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করা হচ্ছে। এখান থেকে অনেকেই প্রশিক্ষণ নিয়ে স্বাভাবিক পেশায় যুক্ত হয়েছেন। কর্মসংস্থান ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির জন্য কারিগরি দক্ষতা, জ্ঞান ও ব্যবহারিক অভিজ্ঞতা প্রদান করা হচ্ছে। অংশগ্রহণকারীদের মধ্যে উদ্যোক্তা মনোভাব তৈরি করা এবং ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় সহায়তা ও পরামর্শ প্রদান করা। সচেতনতা বৃদ্ধি, সামাজিক অন্তর্ভুক্তি, জেন্ডার সমতা ও বৈচিত্র্যের প্রতি সম্মান তৈরি করা। প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সেবায় তাদের প্রবেশাধিকার বৃদ্ধি করার জন্য বিভিন্ন অংশীজনদের সাথে পরামর্শ ও সহায়তা বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা করা হচ্ছে। যারই অংশ হিসেবে পুলিশ সদস্যদের সাথে আলোচনা সভা।
ফাঁড়ি ইনচার্জ কামাল পাশা বলেন উল্লেখিত উপকারভোগীদের মতো সুবিধাবঞ্চিত হিসেবে চিহ্নিত কর্মঅক্ষম ও গৃহহীন যৌনকর্মীদের পুনর্বাসনসহ অন্যান্যদের দক্ষতামূলক প্রশিক্ষণের আওতায় এনে স্বাভাবিক ও আয়মূখী কাজে যুক্ত করা কীনা আমাদের ভেবে দেখা উচিৎ। তিনি প্রকল্পের সুবিধাভোগীদের সুরক্ষায় আইনগত ও নিরাপত্তা বিষয়ক সহায়তাদানের আশ্বাস দেন। সভায় ২৫ জন সদস্য অংশ নেন।
আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা
