খাদেমুল ইসলাম
১৯৯৮ সালে প্রতিষ্ঠিত জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌর শহরের দেওয়ানগঞ্জ বাজার ব্যবসায়ী কর্মচারী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ৭ জন প্রার্থী বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হয়েছেন। রেজিঃ প্রাপ্ত এ সংগঠনের রেজিঃ নং: জা-০০৬১০। তাদের বিপক্ষে কোনো প্রতিদন্ধী না থাকায় বিনা ভোটেই তারা জয়ী হয়েছেন। বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিতগণ হচ্ছেন, সোহেল রানা, শ্যামল চন্দ্র সাহা, জামাল উদ্দিন, আইনুল বেপারী, গৌর চন্দ্র দাস, সোনা মিয়া ও হেলাল উদ্দিন। এ তথ্য নিশ্চিত করেছেন, সমিতির আজীবন সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মহিবুল ইসলাম যুবরাজ। তিনি আরো জানান, ২৮ জুলাই সমিতির নির্বাচনে আনিছুর রহমান আনিছ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মাহালম এবং সহ-সভাপতি হিসেবে মোঃ রফিকুল ইসলাম সহ অন্যান্যরা নির্বাচিত হয়েছেন। জানা যায়, অন্য সব প্রার্থীরা প্রচারনায় পরিশ্রম করা ছাড়াও আর্থিক ব্যয় হলেও বিনা প্রতিদন্ধীতায় বিজয়ী প্রার্থীদের কোনো কষ্ট ভোগ করতে হয়নি। তারা সহজেই পার পেয়ে গেছেন। দেওয়ানগঞ্জ বাজার ব্যবসায়ী কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন কমিশনার ও উপজেলা সমবায় অফিসার মীর-ময়-ই-নুল হোসেন, সমিতির উপদেষ্টা সানন্দবাড়ী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদুল ইসলাম, সাবেক পৌর মেয়র আব্দুল ছালাম খোকা, আজীবন সদস্য মহিবুল ইসলাম যুবরাজ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন এ সাংবাদিককে জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা স্বতস্ফুর্তভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।
দেওয়ানগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ৭ প্রার্থী বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত
