সেলিম মাহমুদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলাধীন ভাটারা ইউনিয়নে হেভিওয়েট চেয়ারম্যান পদপ্রার্থী, সরিষাবাড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, রাজপথের লড়াকু সৈনিক, অন্যায়ের বিরুদ্ধে সদা সোচ্চার, বঞ্চিত ও শোষিত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর, আলোকিত মানুষ গড়ার কারিগর, সরিষাবাড়ী কলেজের সুনামধ্য ও জনপ্রিয় ব্যক্তিত্ব প্রফেসর মোঃ শেখ হোসেন জামান জুয়েল জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে ভাটারা ইউনিয়নকে আধুনিকতার ছোঁয়ায় রূপান্তর করার স্বপ্ন দেখছেন।
তার সম্পর্কে জানা যায়, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলে প্রবেশ করেন এবং বিএনপির প্রতিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও দৃষ্টান্তমূলক ভূমিকা রাখেন।
পরবর্তীতে সরিষাবাড়ী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জামালপুর জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক, জামালপুর জেলা তাঁতীদলের সভাপতি এবং সর্বোপরি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে।
তার সম্পর্কে সাধারণ মানুষের সাথে কথা বললে একজন পথচারী ধোপাদহ গ্রামের ব্যবসায়ী মোঃ কামরুল হাসান বলেনÑ “জুয়েল ভাই একজন শিক্ষক মানুষ, তিনি জ্ঞানচর্চা করেন। সমাজকে কীভাবে আলোকিত করা যায়, কীভাবে দেশ ও দশের সেবা করা যায় সেটা নিয়ে ভাবেন। তার হাত ধরে হাজার হাজার শিক্ষার্থী আজ প্রতিষ্ঠিত। তার মত সৎ, নীতিবান, নিষ্ঠাবান ও পরোপকারী মানুষ চেয়ারম্যান নির্বাচিত হলে ভাটারা ইউনিয়ন হবে একটি মডেল ইউনিয়ন।”
সরিষাবাড়ী উপজেলা কৃষকদলের অন্যতম সদস্য মোঃ মোবারক হোসেন দুদু বলেনÑ “জুয়েল ভাই রাজপথের তৃণমূলের কর্মী, জনগণের কল্যাণ ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠাই তার লক্ষ্য ও উদ্দেশ্য। এমন একজন নেতাকে পেয়ে আমরা সত্যিই আনন্দিত ও গর্বিত।”
ভাটারা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ শ্যামল মাহমুদ বলেনÑ “আমরা জুয়েল প্রফেসরকে এবারের নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বিজয়ী করে ঘরে ফিরব ইনশাআল্লাহ।”
ভাটারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ জিয়াউল ইসলাম আজিজ বলেনÑ “ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক-মজুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে রয়েছে স্যারের নিবিড় সম্পর্ক। এলাকার জনগণের প্রাণের দাবীÑ একজন সৎ, যোগ্য, মেধাবী, উচ্চশিক্ষিত ও ভালো মনের, স্বচ্ছ চিন্তার ও দূরদর্শী চেয়ারম্যান। অন্যান্য প্রার্থীদের তুলনায় জনপ্রিয়তার শীর্ষে ও একধাপ এগিয়ে রয়েছেন জুয়েল স্যার।”
ধোপাদহ নয়াপাড়া গ্রামের দিনমজুর সুজন ও একই গ্রামের ব্যবসায়ী সাইফুল, মজিবর, ফরিদ, মহিষা ভাদুরিয়া গ্রামের কৃষক তারা মিয়া, জয়নগর গ্রামের ভ্যান চালক ফরিদ ও ব্যবসায়ী সেলিম, ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিক, ৪নং ওয়ার্ডের সাবেক ছাত্রদল সাবেক সভাপতি শাকিল ও ভাটারা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম রেজা সহ উপস্থিত শত শত জনগণ একবাক্যে বলেনÑ “জুয়েল প্রফেসরকে আমরা ভাটারা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। আমাদের বিশ্বাস তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার জনগণের প্রত্যাশা যেমন পূরণ হবে তেমনি ভাটারা ইউনিয়ন হবে উন্নত ও আধুনিক।”
ভাটারা ইউনিয়ন নিয়ে ভবিষ্যৎ ভাবনা ও পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে প্রফেসর মোঃ শেখ হোসেন জামান জুয়েল ওরফে জুয়েল প্রফেসর সাংবাদিকদের জানানÑ “একটি সুন্দর, হাসিখুশি, নিরাপদ, জনবান্ধব, হয়রানিমুক্ত, মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। পরিশেষে তিনি সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।”
ভাটারা ইউনিয়ন হবে শিক্ষাবান্ধব, কৃষিবান্ধব, জনবান্ধব, নিরাপদ ও উন্নয়নের রোল মডেল -প্রফেসর মোঃ শেখ হোসেন জামান জুয়েল
