জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক
জীবন, জীবীকার মানোন্নয়ন ও মর্যাদা বৃদ্ধির লক্ষে উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করলেন বিএসআরএম এর সিএসআর প্রধান রুনি রহমান। তার সফর সঙ্গী ছিলেন বিএসআরএম এর সিএসআর টিমের সদস্য আরিফুল ইসলাম। বুধবার দিনব্যপী মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন শেষে উন্নয়ন সংঘের জ্যেষ্ঠ কর্মী ও প্রকল্পের কর্মীদের সাথে মতবিনিময় সভায় সিএসআর প্রধান সন্তোষ প্রকাশ করেন। স্ক্রিপ্ট প্রকল্পের আওতায় তৃতীয় লীঙ্গের সদস্যের নকশিকাঁথা, গৃহকর্মীদের আয়বৃদ্ধিমূলক কার্যক্রম, কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্র ইত্যাদি। তিনি গৃহকর্মীদের সভায় অংশগ্রহণ করে তাদের জীবীকায়নের উৎস্য মর্যাদা বৃদ্ধির বিষয় জানতে চাইলে উপস্থিত সবাই ইতিবাচক পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরেন। পরিদর্শনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের উপদেষ্টা মো. রফিকুল আলম মোল্লা, মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, এমএন্ডই ম্যানেজার রেজাউল করিম, স্ক্রিপ্ট প্রকল্পের ম্যনেজার লিটন চন্দ্র সরকার, প্রকল্প কর্মকর্তা আরজু মিয়া প্রমুখ। উল্লেখ দেশের সর্ববৃহৎ স্টিল কোম্পানি বিএসআরএম এর আর্থিক সহায়তায় উন্নয়ন সংঘ মাধ্যমে ২০২১ সাল থেকে তৃতীয় লীঙ্গের জানগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে কাজ শুরু হয়। বর্তমানে তৃতীয় লীঙ্গ, গৃহকর্মী এবং বিপদাপন্ন কিশোর, কিশোরীর ক্ষমতায়নে বহুমাত্রিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামীতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলায় কার্যক্রম পরিচালনার জন্য প্রকল্প নেয়ার পরামর্শ দেন সিএসআর প্রধান রুনি রহমান।