জাতীয় নাগরিক পার্টির মূখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আরেকটা গণঅভ্যুত্থান নির্বাচন কমিশনে আগে হাত দেবো সংস্কারের জন্য। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বর্তমান নির্বাচন কমিশনেরও বিচার হবে। গতকাল সোমবার নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোটার্স ফোরাম ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র (আরএফইডি) নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পাটওয়ারী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়োছিলো। প্রধানমন্ত্রীর আশীর্বাদ নিয়ে ইসি আছে। তবে স্থানীয় সরকার নির্বাচন স্বচ্ছভাবে করবেন। নইলে আমরা প্রতিবাদ করবো। এ কমিশনের বিচারও বাংলার মাটিতে হবে। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আরেকটা গণঅভ্যুত্থান হলে ইসিতে আগে হাত দেবো: নাসীরুদ্দীন
