২০২৬ ফিফা বিশ্বকাপের সেরা গোলের পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন কেপ ভার্দের মিডফিল্ডার সিডনি লোপেস কাব্রাল। আর্জেন্টিনার বিপক্ষে করা তার অবিশ^াস্য গোলটি বিশ^জুড়ে সমর্থকদের ভোটে ‘গোল অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হয়েছে। মায়ামিতে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর রোমাঞ্চকর ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল বিশ^কাপে অভিষেক হওয়া কেপ ভার্দে। অতিরিক্ত সময়ে দূরপাল্লার দুর্দান্ত বাঁকানো শটে আর্জেন্টিনার গোলরক্ষককে পরাস্ত করে ম্যাচে ২-২ সমতা ফেরান লোপেস কাব্রাল। শেষ পর্যন্ত আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে ম্যাচটি জিতে নিলেও, কাব্রালের সেই অনবদ্য গোলটি বিশ^কাপের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে। ফিফা জানিয়েছে, বিশে^র বিভিন্ন প্রান্তের সমর্থকদের ভোটে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছে কাব্রালের গোল। এর মাধ্যমে অভিষেক বিশ^কাপেই দারুণ এক অর্জন যোগ হলো কেপ ভার্দের ঝুলিতে। এর আগে ‘গোল অব দ্য টুর্নামেন্ট’-এর রাউন্ড অব ৩২ পর্বের ভোটেও সহজেই সেরা হয়েছিল এই গোলটি। পরে চূড়ান্ত ভোটাভুটিতেও শীর্ষে থেকে পুরো টুর্নামেন্টের সেরা গোলের সম্মান নিজের করে নেন লোপেস কাব্রাল। এই পুরস্কারের মাধ্যমে নিজেদের প্রথম বিশ^কাপ অভিযানকে আরও স্মরণীয় করে রাখল কেপ ভার্দে। লোপেস কাব্রালের এই অসাধারণ গোল এখন বিশ^কাপ ইতিহাসের অন্যতম সেরা গোলগুলোর কাতারে জায়গা করে নিয়েছে।
আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের সেই গোলটিই হলো বিশ্বকাপের সেরা
