লিয়াকত হোসাইন লায়ন
সারাদেশে সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ বাস্তবায়নের লক্ষে জামালপুরের ইসলামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে ঢাকাস্থ ইসলামপুর উপজেলা সমিতির উদ্যোগে ইসলামপুর পৌর শহরের গোরস্থান মোড়,ধর্মকুড়া এলাকায় বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বৃক্ষরোপণ বাস্তবায়ন উপকমিটি পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে। এতে ঢাকাস্থ ইসলামপুর উপজেলা সমিতি যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান লোহানী সোহাগ, সাংগঠনিক সম্পাদক ছালভীন উল শার্ফি আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খোকন মিয়া, ইসলামপুর হিন্দু কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক মহাদেব মহন্ত, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সিয়াম খান লোহানীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ইসলামপুরে উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে বৃক্ষরোপণ
